সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ পাশ করেনি রংপুর বিভাগের সাত কলেজে

news-image

রংপুর ব্যুরো : সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৭টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। এই সাত কলেজের মধ্যে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের নামে কলেজ রয়েছে।আজ বুধবার ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৪ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ৭০১ জন। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বাড়লেও দিনাজপুর শিক্ষা বোর্ডে সাত কলেজে কেউ পাস করেনি বলেও জানান তিনি।

কলেজগুলো হলো- দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যাপারীটলা আদর্শ কলেজ, ঠাকুরগাঁওয়ের পীলগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ ও পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার আলহাজ তজিম উদ্দিন কলেজ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম এম আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের রাজারহাট সিঙ্গার দবরিরহাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, আদিতমারী উপজেলার নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান