,

ডিমলায় দ্বিতীয় ধাপে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

news-image

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: লটারীর মাধ্যমে দ্বিতীয় কিস্তিতে নীলফামারীর ডিমলায় ১০টি ইউনিয়নে ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে।

সোমবার (১৫-জুলাই) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে এ কৃষক নির্বাচন লটারীর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা ধান,চাল ক্রয় সংগ্রহ কমিটি ।

নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোফাচ্ছেল হোসেন, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) অফিসার হিমাংশু কুমার রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ছামসুল হকসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্ব-স্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী জানান, বোরো ধান ক্রয়ে ডিমলা উপজেলায় লটারীর মাধ্যমে ১ হাজার ৩’শ ৬৪ জন কৃষক নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষক ৬’শ কেজি করে ধান বিক্রি করতে পারবেন উপজেলা খাদ্য অধিদপ্তরের কাছে। দ্বিতীয় কিস্ততে উপজেলা খাদ্য অধিদপ্তর সরাসরি কৃষকের কাছে মোট ৬’শ ৮৭ মেট্রিক টন ধান ক্রয় করবে। উল্লেখ: প্রথম কিস্তিতে ডিমলা উপজেলা থেকে ৮’শ ২২ জন কৃষকের কাছ থেকে ৪’শ ১১ মেট্রিক টন ধান ক্রয় করে উপজেলা খাদ্য অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ