,

অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে বিদায় জানাল রংপুরবাসী

news-image

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের মানুষের প্রিয় নেতা সেনানায়ক থেকে রাষ্ট্র নায়ক হুসেইন মুহাম্মদ এরশাদকে অশ্রæসিক্ত নয়নে বিদায় জানালো জাতীয় পার্টির নেতাকর্মীসহ রংপুরবাসী। আজ মঙ্গলবার বিকেলে তাকে নিজের স্বপ্নের বাসভবন পল্লী নিবাসে সমাহিত করা হয়।

এ সময় পল্লী নিবাসে লাখো মানুষ সেখানে উপস্থিত হন তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর জন্য। অনেকেই সেখানে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা লাশের গাড়িতে উঠে বিকাল পৌনে পাঁচটার দিকে পল্লী নিবাসে পৌঁছেন। এরেই মধ্যে রংপুর সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হয়ে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরে মরদেহের কফিনে এরশাদের সেনাবাহিনীর র‌্যাঙ্ক ব্যাজ, ক্যাপ দিয়ে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয়। এ সময় সেনাবাহিনী গার্ড অব অনার প্রদান করে।

পরে মরদেহ কবরের পাশে নিয়ে এক মিনিট নিরবতা পালন করে আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৫টা ৪৫ মিনিটে এরশাদের ছেলে সাদ, ভাতিজা আসিফ শাহরিয়ার ও মহাসচিব রাঙ্গা কবরে লাশ নিয়ে নামেন। এর পর ৫টা ৫০ মিনিট থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় পার্টির নেতারা কবরে মাটি দিয়ে দোয়া করেন। এ সময় রংপুরের সড়কের দুই ধারে লাখো মানুষ অশ্রুসিক্ত বিদায় জানান তাদের প্রিয় নেতাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ