সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ঝড় তুলছে হবিগঞ্জের শিক্ষিত গরু!

news-image

ব্রডব্যান্ড ইন্টারনেটের একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে দেয়ালে। সাধারণ মানুষ কখনো দাঁড়িয়ে বিজ্ঞাপনটি পড়েছেন কি না সন্দেহ আছে। কিন্তু একটি গরু বিজ্ঞাপনটির দিকে এমন ভঙ্গিমায় তাকিয়ে আছে যেন সে বিজ্ঞাপনের লেখা গভীর মনোযোগ দিয়ে পড়ছে। সম্প্রতি হবিগঞ্জ শহরের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবি ; সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই ছবিটি বিভিন্ন ফেসবুক একাউন্টে ঘুরছে। কিন্তু কোন এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে তা বলতে পারছে না কেউ। বিজ্ঞাপনটিতে ‘হবিগঞ্জ নেট কমিউনিকেশন’ লেখা দেখে নিশ্চিত হওয়া যায় ছবিটি হবিগঞ্জের। ছবিটি নিজেদের মতো করে ক্যাপশন দিয়ে ফেসবুকে শেয়ার করছেন সবাই। ফেসবুকে গরুটিকে ‘শিক্ষিত গরু’ বলে উপাধি দেওয়া হয়েছে। আবার কেউ বলছে, ‘তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ ডিজিটাল গরু’। বিভিন্ন হাস্যকর ক্যাপশন দিয়েও ছবিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।’

মোঃ রাকিবুল হক নামক এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে পিছিয়ে নেই পশু পাখিও। তাই আমাদের হবিগঞ্জের থেকে শুরু হয়েছে গরুর ডিজিটাল জীবনের সূচনা।’পারভেজ মিয়া নামে এক যুবক লিখেছেন, ‘গরুরও ইন্টারনেটের প্রয়োজন, তাই ‘হবিগঞ্জ নেট কমিউনিকেশন’এর সুযোগ-সুবিধা জানার চেষ্টা…’নয়ন বিশ্বাস নামে এক ব্যক্তি লিখেছেন,’যে যাই বলুক, ছবিটা কিন্তু অসাধারণ।’

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান