মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকার সঙ্গে ধরা, অধ্যক্ষ বললেন ‘ভুল করেছি, ক্ষমা করে দিন’

news-image

পাবনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে কারাগারে পাঠানো হয়েছে। স্কুলশিক্ষিকার করা শ্লীলতাহানির মামলায় সুজাউদ্দৌলাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার দুপুরে পাবনার আমলি আদালতে-১ হাজির করা হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে শুক্রবার বিকেলে স্কুলশিক্ষিকা বাদী হয়ে পাবনা সদর থানায় শ্লীলতাহানির মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে গ্রেফতার দেখায় পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে কলেজের গেস্ট হাউসে অধ্যক্ষের সঙ্গে ওই শিক্ষিকাকে দেখে বাইর থেকে তালা দিয়ে পুলিশে খবর দেন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে অধ্যক্ষ এবং শিক্ষিকাকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

এরপর শুক্রবার দুপুর পর্যন্ত ওই নারী এবং অধ্যক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করেন। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মুখ খোলেন তারা। সেই সঙ্গে শ্লীলতাহানির মামলা করেন স্কুল শিক্ষিকা। মামলার বাদী সিরাজগঞ্জের একটি হাইস্কুলের শিক্ষিকা। তিনি পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) থেকে বিএড শেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএড করছেন।

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি