,

ধরলা, ব্রহ্মপুত্রের, তিস্তা নদীরপানি বপিদসীমা অতিক্রম : ৪ শতাধিক চরগ্রামের নিন্মাঞ্চল প্লাবিত

news-image

শাহনাজ পারভীন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে অবিরাম বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীতে কয়েকদিন যাবত পানি বাড়ছে। পানি দ্রুত গতিতে বাড়তে থাকায় ধরলা,ব্রহ্মপুত্রের, তিস্তা বিপদসীমা উপর দিয়ে প্রবাহতি হচ্ছে। ও নুনখাওয়া নদীর পানি বিপদসীমা ছুই ছুই করছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের ৪ শতাধিক গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শুক্রবার দুপুরে পর্যন্ত ধরলা নদীর পানি ২৬ দশমিক ৫০ সে.মি, ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ২৩ দশমিক ৭১ সে.মি. ও নুনখাওয়া পয়েন্টে ২৬ দশমিক ২০ সে.মি. এবং তিস্তায় ২৯ দশমিক ১০ সেন্টিমিটিার। নিমজ্জিত হয়েছে নিচু এলাকার বীজতলা, ভুট্রা ও সবজির ক্ষেত। কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ^রী, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলার শতাধিক চরগ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম সদরের চর যাত্রাপুর গ্রামের মকবুল ও সদরের ওয়াবদা এলাকার এনামুল জানান, ব্রহ্মপুত্রের সবকটি চরের নিচু এলাকার ফসল নিমজ্জিত হয়েছে। ঘর-বাড়িতে পানি ঢুকছে। এদিকে পানি বাড়ার সাথে সাথে নদ-নদীর ভাঙন তীব্ররুপ নিচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, ধরলা, ব্রহ্মপুত্রের,তিসতা বিপদসীমা উপর দিয়ে প্রবাহতি হচ্ছে ও নুনখাওয়া নদীর পানি বিপদসীমা ছুই ছুই করছে। তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নজরদারীর মধ্যে রাখা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর