,

কোমর মেপে জেনে নিন ডায়াবেটিসের ঝুঁকি

waistলাইফস্টাইল ডেস্ক : যাদের কোমর বেশি চওড়া, তারা অন্যদের তুলনায় টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন পাঁচগুণ বেশি! সম্প্রতি এমনই তথ্য প্রকাশিত হয়েছে একটি ব্রিটিশ প্রতিবেদনে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের নির্বাহী কার্যালয় 'পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)' এই প্রতিবেদনে বলেছে, তারা সবাইকে কোমর ও পশ্চাত্‍দেশ পর্যবেক্ষণে রাখতে উত্‍সাহ দেয় টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বোঝার জন্য। প্রতিবেদন থেকে জানা যায়, যেসব পুরুষদের কোমরের ঘের ১০২ সে.মি বা ৪০ ইঞ্চির ওপরে, তাদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে পাঁচগুণ বেশি। আর যে নারীদের কোমরের ঘের ৮৮ সে.মি বা ৩৪.৬ ইঞ্চির বেশি, তাদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি।

তবে টাইপ-২ ডায়াবেটিসের পেছনে যে অতিরিক্ত মেদ অন্যতম কারণ, তা আগে থেকেই বলতেন ডাক্তাররা। ভারতের প্রখ্যাত ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. কৌশিক পণ্ডিত বলেন, থলথলে ভুঁড়ি সেই সাথে হাইপারটেনশন আর কোলেস্টেরলের কারণে ক্ষতিগ্রস্ত ধমনী এবং অবশ্যই বংশগত প্রবণতায় ভারতীয়দের মধ্যে ডায়াবেটিস বাড়িয়ে দিচ্ছে। ইউরোপীয় দেশের তুলনায় ডায়াবেটিসের প্রবণতা আমাদের মধ্যে দ্বিগুণেরও বেশি।

ডায়াবেটিসের জন্য দায়ী হিসেবে আরো বেশকিছু কারণকে শনাক্ত করা হয়েছে। যেমন –

– বিগত কয়েক বছরে আমাদের খাদ্যাভ্যাসে এক বিরাট পরিবর্তন হয়েছে। তবে এটাও ঠিক পরিবর্তনটা মূলত শহর-কেন্দ্রিক। শহরের মানুষেরা ফিনিশড খাবার যেমন পাউরুটি, রেডি-টু-ইট জাতীয় রেডিমেড খাবারে বেশি অভ্যস্ত।

– টাটকা ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস কমে আসছে শহুরে মানুষজনের মধ্যে।

– ফ্যাটজাতীয় খাবারের প্রবণতা বেড়ে গিয়েছে। ফলে প্রয়োজনের অতিরিক্ত ফ্যাট শরীরে জমা হয়ে ডায়াবেটিসসহ নানা ধরনের অসুখের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।

– কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। গাড়ি, লিফট, এসক্যালেটর ব্যবহার বেড়ে যাওয়ায় সামান্য সিঁড়ি ভাঙার অভ্যাসও কমে যাচ্ছে। তাই অতিরিক্ত মেদের ভারে জর্জরিত হয়ে পড়ছে শিশু থেকে যুবক সকলেই।

– বাড়তি ওজনের সাথে টাইপ-২ ডায়াবেটিস ওতপ্রোতভাবে জড়িত। ওজন নিয়ন্ত্রণ না করলে সারাজীবনই ডায়াবেটিস বয়ে বেড়াতে হয় ও নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয়। একে একে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিগড়ে যেতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর