সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দারোয়ানকে কুপিয়ে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীতে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে ব্যাংকের দারোয়ান আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ব্যাংকটির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় এ ঘটনা ঘটে। আহত দারোয়ানের নাম মো. লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। এ সময় তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলে আহত লিটন ব্যাংকের ব্যবস্থাপককে ফোন দেন। পরে ব্যবস্থাপক পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়। এ নিয়ে থানায় মামলা হবে। ডাকাতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান