বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যৌন হয়রানীর দায়ে শিক্ষক গ্রেফতার

news-image

শাহনাজ পারভীন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের যৌন হয়রানীর অপরাধে এক শিক্ষককে ফুলবাড়ী থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার রাঙ্গামাটি সর্দারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাবাইতারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন।

মামলা সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন ক্লাশে ইংরেজী পড়ার পাশাপাশি ক্লাশে পাঠদান করার প্রায়ই সময় ছাত্রীদের উদ্দ্যেশ্যে আপত্তিকর ভাষা ও ছাত্রীদের যৌন হয়রানী মূলক আচরণ করেন।

এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল বাতেন সহ অভিভাবকদের জানালে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিশ বেঠক হয়। এরপরেও ওই শিক্ষক তার আচরণ ভালো না করায় স্কুল কমিটির সদস্য ও অভিভাবকগণ লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে দীর্ঘ শুনানীর পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে বিকালে ছাত্রীর একজন অবিভাবক বাদী হয়ে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।

গতকাল বুধবার বিকালে থানায় উপস্থিত ওই বিদালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আলতাফ স্যার প্রায়ই আমাদের সঙ্গে আপত্তিকর আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেন। আমরা তাকে অনেকবার ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি তা মানেন নাই। তাই বাধ্য হয়েই আমরা লিখিত অভিযোগ করেছি।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান,ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে (১০ ধারায় ) মামলা দায়ের হয়েছে। আসামী থানা হেফাজতে আছে এবং বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর