,

কুড়িগ্রামে পুত্রবধুকে পাশবিক অত্যাচার, শ্বশুর গ্রেফতার

news-image

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ছেলের অনুপস্থিতিতে পুত্রবধুকে পাশবিক অত্যাচারের অভিযোগে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চড়–য়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে শ্বশুর আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলতাফ হোসেনের পুত্র আনিছুর রহমান তার স্ত্রীকে পাশবিক অত্যাচারের অভিযোগ এনে নিজ পিতার নামে কুড়িগ্রাম সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ পাশবিক অত্যাচারকারী শশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নির্যাতিতার স্বামী আনিছুর রহমান জানায়, গত ৬ জুলাই রাতে তার কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসলে তার পিতা আলতাফ হোসেনকে স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

স্ত্রীর অভিযোগ স্বামী বাড়িতে না থাকার সুবাদে এর আগেও কয়েকবার জোড় করে শশুর আলতাফ হোসেন তাকে পাশবিক অত্যাচার করেছেন। লাজলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানাননি তিনি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, পুত্রবধূকে পাশবিক অত্যাচারের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর