,

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙ্গে ১০ শ্রমিক আহত

news-image

পাবনা প্রতিনিধি : পাবনায় রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী শেডের কিছু অংশ ভেঙ্গে ১০ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক। বৃষ্টির কারণে নির্মাণ শেডের ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে প্রকল্পের ২ নম্বর ইউনিটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আব্দুর লতিফের ছেলে আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), শহরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুর সাত্তার শেখের ছেলে রইস উদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর ছেলে ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জের শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৬), সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩) ও পাবনার আতাইকুলা থানার খালেকের ছেলে ইসাহাক আলী (৩৫)।

আহতদের মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণ শেডের ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর