সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে বাড়ছে শয্যা: যুক্ত হচ্ছে ক্যান্সার হাসপাতাল

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৫০০ শয্যা বৃদ্ধি ও ১০০ শয্যার স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভের জন্য গত রবিবার রংপুরে এসেছে বাংলাদেশ সার্ভে অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তিন সদস্যের একটি দল। দলটি আজ মঙ্গলবার জরিপকাজ শুরু করেছে।

সূত্রে জানা গেছে, বর্তমানে এ হাসপাতালে এক হাজার শয্যা রয়েছে। কিন্তু হাসপাতালের প্রতিদিন ভর্তি থাকছে দুই থেকে আড়াই হাজার রোগী। এ অবস্থায় শয্যার সংখ্যা আরো ৫০০ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে রমেক ক্যাম্পাসে ১০০ শয্যার একটি স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ সার্ভে অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এ দলের প্রধান সার্ভেয়ার জাহিদুল ইসলাম বলেন, মূলত মাস্টার প্ল্যান ও স্থাপত্য নকশা তৈরিতে ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভে প্রয়োজন। ক্যান্সার হাসপাতাল এবং রমেকের শয্যা বৃদ্ধির জন্য এ জরিপ তিন-চারদিনের মধ্যে সম্পন্ন হবে।

রংপুর মেডিকেল কলেজের সচিব আ. কা. ম একরামুল হক বলেন, জরিপকাজে সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্লানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চের (পিএমআর) লাইন ডিরেক্টর ডা. মেহের পারভীন রমেক হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। সে অনুযায়ী জরিপ পরিচালনাকারী দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

এদিকে রংপুরে স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল স্থাপনের বিষয়ে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. মো. মোরশেদ আলী বলেন, প্রতি বছর রংপুর বিভাগে লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এখানে স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হলে এ বিভাগের দরিদ্র মানুষ উপকৃত হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. নূরে ইসলাম বলেন, ‘আশা করছি রংপুরে স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল নির্মাণের পর দ্রুত এর কার্যক্রম শুরু হবে। এছাড়া রমেক হাসপাতালের শয্যা বৃদ্ধিও যুগোপযোগী সিদ্ধান্ত।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান