,

উজানের ঢলে পানি বাড়ছে তিস্তা নদীতে

news-image

রংপুর ব্যুরো : ভারি বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বিকেল থেকে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভবিক রাখতে তিস্তা ব্যারেজের সব স্লুইচ গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সেচ সম্প্রসারণ কর্মকর্ত রাফিউল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ করে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদর, রংপুরের গংগাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার চর ও চরের গ্রাম গুলো প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

লালমনিহাট সদরের রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, এখনও এলাকার মানুষ নিরাপদে আছে। তবে ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত রয়েছে।

গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, চর এলাকায় ঘরবাড়িতে পানি উঠার উপক্রম হয়েছে। তবে এখন পর্যন্ত মানুষজন নিরাপদ আশ্রয়ে রয়েছে।

আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে চর ও চরের গ্রামগুলো তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। জনপ্রতিনিধিদের এলাকায় খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ