বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে ৫ মাসের অন্তঃসত্ত্বা মুক্তা বেগম নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধু মুক্তা একই উপজেলার আলবিদিতর গ্রামের আজিজুল ইসলামের মেয়ে ও কোলকোন্দ ঘনোটারি গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।রবিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘনোটারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই আল আমিন বলেন, দীর্ঘদিন ধরেই মুক্তাকে তার স্বামী যৌতুকের জন্য বিভিন্ন চাপ দিয়ে আসছিলো। বোনের শান্তির জন্য আমি টাকা দেই। তারপরও সে আমার বোনের ওপর সব সময় নির্যাতন করতো। তিনি আরো বলেন, দ্বিতীয় বিয়ের কথা জেনে যাওয়ায় নুরজ্জামান মুক্তাকে খুন করেছে। আমার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। পরে ঘরের দরজায় তালা দিয়ে নুরুজ্জামান পালিয়ে গেছে। আমার বোন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলো। আমি আমার বোন হত্যার বিচার চাই।

গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গ্রামবাসীর সহযোগিতায় মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর