,

কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

news-image

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার পশ্চিম পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৬) কে হত্যার অপরাধে আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান হেজী, মঞ্জুরুল হক ও সৈফুর রহমান কাচুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি রফিউল আলম। রায়ে অপর আসামীর মকবুল হোসেন, আমিনুল হক ও আব্দুর রশিদ’র অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করে আদালত।

জানা যায়, ২০০৮ সালের মার্চ মাসের ১৯ তারিখ উপজেলার পূর্ব পায়রাডাঙ্গার হাশেমবাজার এলাকার মৃত: তমিজ উদ্দিনের পূত্র নজরুল ইসলামকে পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় শ্রী রণজিৎ সরকারের বাড়ীর কাচারী ঘরের সামনে প্রতিবেশী আব্বাছ আলীর পূত্র আব্দুর রহিম (৩০) ও আসাদুজ্জামান ওরফে রাজা (২৪), পশ্চিম পায়রাডাঙ্গা এলাকার আলহাজ¦ আশরাফ আলীর পূত্র সাইফুর রহমান ওরফে হেজী (৩৫), পূর্ব পায়রাডাঙ্গার মৃত: মৃত: টাঙ্গুরা শেখের পূত্র মঞ্জুরুল হক (৪৬), একই এলাকার আব্বাস আলীর পূত্র সৈফুর রহমান ওরফে কাচু (৪০), মকবুল হোসেন (৪৫), আমিনুল (৩৭) ও আব্দুর রশিদ (২৬)সহ অনেকে তার উপর হামলা চালায়। উপর্যুপরী আঘাতে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পরেন। গুরুতর আহত নজরুল ইসলাম রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর