,

ওয়ালটনের ফ্রিজে দশ হাজার টাকা ছাড়

চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটন ইলেকট্রনিক্সের ফ্রিজে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। দেশী পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি, বিক্রির পরিমাণ বাড়ানো ও প্রচারণার কৌশল হিসেবে কোম্পানিটি ফ্রিজের দামে ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে। কেবল ফ্রিজের দামই না কোম্পানিটি মেলাকে কেন্দ্র করে মোটরসাইকেল, ফ্রিজ, টিভিওসহ গৃহস্থালির সব ইলেকট্রনিক্স সরঞ্জামাদিতে বিশেষ ছাড় দিচ্ছে। মূলত ওয়ালটনের নতুন ফ্রিজের ওপরেই ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। ৪৮৫ লিটারের সাইড বাই সাইড বিগ সাইজ ফ্রিজেই এ ছাড় পাওয়া যাবে। মেলার প্রথম দিন এর মূল্য ছিল ৭৯ হাজার ৯০০ টাকা। পরে ১০ হাজার টাকা দাম কমিয়ে তার দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৯০০ টাকা। ওয়ালটনের প্যাভিলিয়ন ইনচার্জ মোঃ কামরুজ্জামান অপু জানান, তরুণদের কথা মাথায় রেখে মোবাইল হ্যান্ডসেট ও মোটরসাইকেলের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

অপু বলেন, মোটরসাইকেলের পাশাপাশি তরুণদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আনা হয়েছে ওয়ালটন প্রিমিয় জেডএক্স। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২ জিবি বিলটিন মেমোরি। এটি একটি ৪কে মোবাইল হ্যান্ডাসেট। এছাড়াও রয়েছে ওয়ালটনের বিভিন্ন মডেলের বেশ কয়েকটি হ্যান্ডসেট ও ওয়ালপ্যাড। গৃহিণীদের জন্যও রয়েছে ওয়ালটনের নতুন নতুন গৃহস্থালি ইলেকট্রনিক্স সামগ্রী। যার মধ্যে রয়েছে ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিনসহ নানা ধরনের সামগ্রী। নতুন পণ্য ও ছাড় উপলক্ষে দর্শনার্থীর সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে প্যাভিলিয়ন ইনচার্জ অপু বলেন, আমরা মেলার প্রথম থেকেই ভালো পরিমাণ দর্শনার্থী পাচ্ছি। মূলত এতো দর্শনার্থী কখনো কোথাও এক সঙ্গে পাওয়া সম্ভব নয়। আর দর্শনার্থীরাও কোথাও একসঙ্গে এতো পণ্য পাবেন না। তারা আসছে, দেখছে এবং পণ্য কিনছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা