,

গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক: ইসি আলমগীর

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক। কারণ কোথাও আমি বলিনি, শতকরা ৮০ ভাগ ভোট পড়বে। তবে কোনো কোনো গণমাধ্যম তাই প্রচার করেছে। অনেকে আবার কলামও লিখেছেন। এজন্য আমি গণমাধ্যমকে ভয় পাই। কথাগুলো বলা অভিজ্ঞতা থেকে। আগে আমরা দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ভোটের হার বেশি পড়ে।’

আজ রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি মো. আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিল। আর উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরাও থাকবেন।

এসময় ইসি জানান, জাতীয় নির্বাচনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ায় বাহিনীর সদস্য পর্যাপ্ত থাকবেন।

এর আগে, দুপুরে ইসি মো. আলমগীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট