বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় কার্যালয়ের সামনে ও মুল ফটকে পুলিশ মোতায়েন ছিলো।

বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদা রহমান জোসনা, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, মহানগর মৎসজীবি দলের আহবায়ক মাহমুদুল হোসেন খান সুজন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহিন, এমএম আলম পান্না, ময়েন উদ্দিন, শরীফ নেওয়াজ লাবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। থাকলে গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলতো না। জনগণের উপর জুলুম-নির্যাতন করার জন্যেই মিথ্যা মামলায় গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। বক্তাগণ অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বেগম জিয়ার মুক্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড