বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

news-image

তাজুল ইসলাম, শেরপুর  : বগুড়ার শেরপুরে গত ২ জুলাই মঙ্গলবার দুপুরে কয়াগাড়ি এলাকায় মটরসাইকেল থেকে ছিটকে পড়ে নবশ্রী (৯) নামের এক ছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। তথ্যসূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের স্যান্নাল পাড়া গ্রামের মানিক দাস এর মেয়ে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিক দাস তার মেয়ে নবশ্রীকে স্কুল থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে বিশালপুর ইউনিয়নের কচুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্ত্রী বহিৃলতাকে খাবার দিতে যান।

সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক দুপুর ১২ টার দিকে কৈগাড়ি এলাকায় পৌঁছলে বালু বোঝায় ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে নবশ্রী পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। মেয়ে নবশ্রীর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মা বহিৃলতা অজ্ঞান হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড