সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ মেম্বার নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হামিদ প্রকাশ হামিদ মেম্বার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হন। ঘটনস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মহেষখালিয়াপাড়া নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসিম প্রকাশ হাশেমের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, সোমবার বিকেল ৪টার দিকে এসআই/(নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্স বহু মামলার পলাতক আসামি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. হামিদ প্রকাশ হামিদ মেম্বার প্রকাশ হামিদ ডাকাতকে মহেষখালীয়াপাড়া বাজার হতে গ্রেপ্তার করেন। পরবর্তীতে আটককৃত আসামিকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে হামিদ জানা যায় যে, টেকনাফ সদর ইউপিস্থ মহেষখালীয়াপাড়া সাকিনের মহেষখালীয়াপাড়া নৌকা ঘাট এলাকায় ইয়াবা ও অস্ত্র মজুদ রাখে। তার দেয়া তথ্যমতে, রাত ১টার দিকে ওসির নেতৃত্বে অতিরিক্ত অফিসার ও ফোর্সসহ ইয়াবা উদ্ধারের জন্য বর্ণিত স্থানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপরাপর সহযোগী অস্ত্রধারী ও ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এসআই স্বপন চন্দ্র দাশ, এএসআই কাজী সাইফ উদ্দিন, কনস্টেবল রয়েল বডুয়া আহত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশও জীবন, সরকারি সম্পত্তি রক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে আটককৃত মো. হামিদ প্রকাশ হামিদ মেম্বার প্রকাশ হামিদ ডাকাত গুলিবিদ্ধ হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থলের আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি করে ৪টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে গুরুতর আহত গুলিবিদ্ধ মো. হামিদকে তাৎক্ষণিক এসআই/(নি.) সাব্বির আহামেদ এর মাধ্যমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভোর রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান