সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে সে জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে : আইজিপি

news-image

রংপুর ব্যুরো : ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার দুপুরে রংপুর সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু, মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট চালু এবং কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধন শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা তিনি। তিনি বলেন, বাংলাদেশ জঙ্গীরা আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও ফিরে আসেনি।

এছাড়া নব্য জঙ্গীরা আইএস মতাদর্শের দিকে ঝুকে পড়ছে। আমাদের বিভিন্ন টিম এসব দমনে সজাগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অনলাইন কার্যক্রমকে নস্ট করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হলিআর্টিজেনের ঘটনার পর আইএস অনুসারী জঙ্গী বাংলাদেশ থেকে দমন হলেও আবারও ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করছে। তবে ভয়ের কিছু নাই। দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে সে জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় হলিআর্টিজেন মামলাটির স্বাক্ষ্য গ্রহণ সহসাই শেষ হবে বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান