,

নওগাঁয় লেখালেখি, শুদ্ধ উচ্চারন ও নেতৃত্বের গুনাবলী বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁ শহরের ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে লেখালেখি, শুদ্ধ উচ্চারন, নেতৃত্বের গুনাবলী ও বিকাশ বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দাবী মৌলিক উন্নয়ন সস্থ্ াবাস্তবায়িত পি কে এস এফ’র অর্থায়নে ক্রীড়া ও সাংস্কৃতি কর্মসূচীর আওতায় এই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল রবিবার দুপুর ৩টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কাযনির্বার্হী পরিষদের সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন।

ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পার্সন এজেএমএম আলমগীর, স্কুলের সহকারী শিক্ষক মনোরঞ্জন দাস, আখতারুন নেছা, সামছুননাহার, আয়েশা সিদ্দিকা, নাজমা বেগম, নাসরিন আরা, সঞ্জয় কুমার, দাবীর প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম এবং কর্মকর্তা সাধন কুমার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে একই কর্মসূচীর আওতায় বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নধীন এনায়েতপুর-চকাবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ কায়েস উদ্দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ