,

হিলি সীমান্ত দিয়ে দেশ ত্যাগের চেষ্টা নয়ন বন্ডের!

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় প্রকাশ্য দিবালোকে দানবীয় কায়দায় রিফাত শরীফ হত্যার প্রধান আসামি নয়ন বন্ড হিলি সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করতে চেয়ে ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় পালাতে পারেনি আসামি নয়ন বন্ড।

এদিকে আলোচিত এই মামলার ৪ দিনেও গ্রেফতার হয়নি প্রধান দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী। এতে কিছু টাকা ক্ষোভ লক্ষ্য করা গেছে জন্য মনে। তবে পুলিশ ৫ জনকে গ্রেফতার করলেও তাদের মধ্যে এজাহারনামায় আসামি মাত্র তিনজন।

তবে শনিবার (২৯ জুন) বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বলেছেন, মামলার সব আসামিকে ২ দিনের মধ্যেই গ্রেফতার করা হবে।

একটি সূত্র জানায়, প্রধান আসামি নয়ন বন্ড দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেছিল। কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট থাকায় সে পালাতে ব্যর্থ হয়। তবে পুলিশ বলছে, তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। অপর এক সূত্রে জানা গেছে, পুলিশের সোর্স হিসেবেও কাজ করত খুনি নয়ন বন্ড।

এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, বরগুনা শহরের ৭নং ওয়ার্ডের বাসায় মাকে নিয়ে থাকলেও নয়ন বন্ডের আদি বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়। বরগুনায় জমি কিনে বাড়ি করেছে তার সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই মিরাজ। নয়ন বন্ডের মামা আ. খালেক ছিলেন বরগুনা শহরের স্থায়ী বাসিন্দা। এই খালেক এক সময় বরগুনা সরকারি কলেজের উচ্চমান সহকারী ছিলেন। তিনিও ছিলেন নয়ন বন্ডের আরেক খুঁটি। বরগুনা সরকারি কলেজে অবাধ বিচরণ এবং ক্যাম্পাসে প্রভাব খাটানোর ব্যাপারে মামা খালেকের প্রশ্রয় পেত সে।

ওই আত্মীয় আরও জানান, গত ২৬ জুন হত্যার ঘটনার পর নয়ন বন্ড পাথরঘাটার সুন্দরবন এলাকা হয়ে দেশ ত্যাগ করতে পারে ভেবে পুলিশ যখন পাথরঘাটা এলাকায় অভিযান চালাচ্ছে নয়ন তখন পুরাকাটা ফেরি পার হয়ে আমতলী গলাচিপা হয়ে পৌঁছে গেছে দশমিনায়। সেখানে বুধবার রাত কাটায় সে। এরপর নৌ ও সড়ক পথে ভেঙে ভেঙে চলে যায় উত্তরবঙ্গের জেলা শহর দিনাজপুর। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের প্রথমভাগ পর্যন্ত চেষ্টা চালায় হিলি বর্ডারের চোরাপথ ধরে ভারতে পালিয়ে যাওয়ার। কিন্তু এরই মধ্যে সীমান্তে রেড অ্যালার্ট জারি হওয়ায় পালাতে ব্যর্থ হয় সে।

আত্মীয়পরিজনের সঙ্গে শুক্রবার সকাল পর্যন্ত মোবাইল ফোনে যোগাযোগ ছিল নয়ন বন্ডের। নিরাপত্তার স্বার্থে এরপর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় সে। ধারণা করা হচ্ছে, উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলোর কোনো একটাতেই আত্মগোপন করে আছে নয়ন। এছাড়া রিফাত ফরাজীও সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর