,

ফুফুরপরকীয়া প্রেমের বলি হলেন ভাতিজা

news-image

নিউজ ডেস্ক।। নড়াইলে ফুফুর পরকীয়ায় বাঁধা দেওয়ায় রেজাউল ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিক বাছের মোল্য। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রেজাউল নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রাবুল মোল্যার ছেলে। এঘটনায় পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রেমিক বাছের মোল্যাকে (৫০) আটক করেছে।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সোহরাব মোল্যার মেয়ে রুকি বেগমের (৪০) সাথে পাশের গ্রাম যশোরের অভয়নগরের কাংকুল গ্রামের বাছের মোল্যার (৫০) সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার প্রেমিক বাছেরকে মানা করা হলেও লুকিয়ে লুকিয়ে দেখা-সাক্ষাত করতো।

বুধবার রাত ৯টার দিকে প্রেমিক বাছের মোল্যা গোপনে রুকি বেগমের সাথে দেখা করতে আসে। বিষয়টি টের পেয়ে রুকির ভাইপো রেজাউল ইসলাম প্রেমিক বাছেরের ওপর চড়াও হয়। এসময় উত্তেজনার এক পর্যায়ে বাছের মোল্যা লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে রেজাউলকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

সদর উপজেলার বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর পর রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত রেজাউলকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায়। এ ঘটনার সাথে জড়িত পার্শ্ববর্তী কাংকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের মোল্যাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির