মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়েকে কোপাল কাজের মেয়ে

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম নগরের চকবাজার কলেজ রোড এলাকায় মা-মেয়েকে ছুরিকাঘাতের অভিযোগে মুন্নি আকতার নামে এক গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ রোডের ইউছুপ ভিলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রুনা বেগম (৩৫) এবং তার মেয়ে নাজিফা আক্তার (৬)। তারা ওই ভবনে ভাড়া বাসায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কলেজ রোড এলাকা থেকে আহত মা এবং মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, আহত রুনা বেগম অ্যাডভোকেট মহিউদ্দিনের স্ত্রী। বাড়ির কাজের মেয়ে তাকে ও তার মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনার পর গৃহপরিচারিকা মুন্নিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, মুন্নি মাত্র ১৫ দিন আগেই ওই বাসায় কাজে যোগ দেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নি জানিয়েছেন, মালিকের স্ত্রী তাকে মারতে চেয়েছে, তাই তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক