,

সকলের সহযোগিতায় পরিকল্পিত রংপুর গড়তে চাই -ডিসি আসিব আহসান

news-image

রংপুর ব্যুরো : সকলের সহযোগিতা নিয়ে পরিকল্পিত রংপুর গড়ার লক্ষে কাজ করতে চান রংপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। এজন্য তিনি সাংবাদিকদের কাছ থেকে গঠন-মুলক, অনুসন্ধানি তথ্য নির্ভর সংবাদ প্রত্যাশা করেন।

আজ মঙ্গলবার দুপুরে তিনি রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিন্তা চেতনার মধ্যদিয়ে বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে আত্মমর্যাদার আসনে নিয়ে গেছে। ঠিক এভাবেই পরিকল্পিত রংপুর গড়ে মর্যাদার ভিত্তিতে সারা-বাংলাদেশে রংপুরকে প্রতিষ্ঠিত করার প্রয়াসে কাজ করতে চাই। এজন্য চাই সমন্বিয়ত উদ্যোগ ও সবার সহযোগিতা। সবার সহযোগিতা থাকলে কেবলই সম্ভব একটি পরিকল্পিত রংপুর গড়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সৈয়দ এনামুল কবীর। রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম, সাধারণ সম্পাদক রশীদ বাবু, সহ-সভাপতি রফিক সরকারসহ রিপোর্টার্স ক্লাব ও সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নেৃতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ