,

সঙ্গিনীর যে ৬টি কাজ পুরুষের খুবই পছন্দ, কিন্তু তাঁরা প্রকাশ করেন না!

download (1)লাইফস্টাইল ডেস্ক : সম্পর্কের ক্ষেত্রে পুরুষ কিন্তু আসলেই নারীর চাইতে অনেক বেশি চাপা। নারী যেখানে নিজের ভালো লাগা-মন্দ লাগা নিয়ে কথা বলেই যান, পুরুষ সেখানে অনেক কিছুই মনের মাঝে চেপে রাখতে ভালোবাসেন। শুধু তাই নয়, নিজের প্রেমিকা স্ত্রীর এমন অনেক কাজই আছে যেগুলো তাঁরা মনে মনে খুব বেশি পছন্দ করলেও কখনোই মুখে প্রকাশ করেন না। কিন্তু এই ব্যাপারগুলোতে সঙ্গিনীর প্রতি তাঁর ভালোবাসা ও আকর্ষণ বেড়ে যায় অনেক অনেক বেশি।

কী সেই জিনিসগুলো? চলুন, জেনে নেয়া যাক পুরুষের খুবই পছন্দের ৬টি কাজ।

মাথায় হাত বুলিয়ে দেয়া
পৃথিবীর যে কোন পুরুষই তাঁর মাথায় হাত বুলিয়ে দেয়া পছন্দ করেন। এই কাজটি সাধারণত মায়েরা করে থাকেন, সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন। প্রেমিকা বা স্ত্রী যখন এই কাজটি করেন, পুরুষ মারাত্মক খুশি হয়ে ওঠেন। ভীষণ ভালোবাসেন তাঁরা এই ব্যাপারটি।

মুখে তুলে খাইয়ে দেয়া
আমাদের সমাজে এই ব্যাপারটি ছেলেদের মাঝে খুব জনপ্রিয়। কাউকে মুখে তুলে খাইয়ে দেয়াটা তাঁর প্রতি আদরেরই বহিঃপ্রকাশ। আর ছেলেরা সঙ্গিনীর এই আচরণ খুবই পছন্দ করেন।

স্ত্রী বা প্রেমিকা যখন সকলের সামনে প্রশংসা করেন
নিজের স্ত্রী বা প্রেমিকা যখন সকলের সামনে, বিশেষ করে আত্মীয় বা বন্ধুদের সামনে ভালোবাসার পুরুষের প্রশংসা করেন ও তাঁকে নিয়ে গর্বিত হন, তখন কিন্তু প্রত্যেক পুরুষই ভীষণ খুশি হয়ে ওঠেন। এতে তাঁদের ইগো আরাম পায়, সঙ্গিনীর প্রতি ভালোবাসা বাড়ে।

যৌন আচরণে একটু উন্মাদনা
যৌন জীবনে সঙ্গিনীর একটু আগ্রেসিভ হওয়া, নিজে থেকে এগিয়ে যাওয়া, নতুন কিছু করা, একটু অ্যাডভেঞ্চার ভীষণ ভালোবাসেন সকল পুরুষই। তাঁরা চান সঙ্গিনী তাঁদেরকে প্রতিনিয়ত চমকে দিক।

তাঁর হাসি, ছোট ছোট মুদ্রা দোষ, আদুরে কাজকর্ম
প্রত্যেক পুরুষেরই সঙ্গিনীর কিছু ছোট ছোট জিনিস খুব ভালো লাগার হয়ে থাকে। কারো মাথার চুল পছন্দ তো আবার কারো গালের টোল, কারো চোখের কাজল পছন্দ তো কারো কোন একটা মিষ্টি আচরণ। এই সবই আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

নির্ভর করা
সঙ্গিনী যখন নিশ্চিন্তে নিজের ভার ছেড়ে দেন সঙ্গিনীর ওপরে, চোখ বুজে তাঁকে বিশ্বাস করেন- এই ব্যাপারটিতে সকল পুরুষই অত্যন্ত খুশি হয়ে ওঠেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর