,

কারমাইকেল কলেজে পুলিশ ফাঁড়ির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

রংপুর ব্যুরো : দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ মোড়ে স্থানীয় বখাটের হাতে শিক্ষার্থী লাঞ্চিতের প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তাজহাট থানা পুলিশের আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত বহিরাগত ও স্থানীয়দের হাতে মারধরের শিকার হচ্ছে। এছাড়াও কলেজের বিভিন্ন পয়েন্টে মাদক সেবনের ঘটনা ঘটছে। কলেজে কর্তৃপক্ষকে অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ক্যাম্পাসে পুলিশের টহল না থাকায় এসব ঘটনা প্রতিনিয়ত। আন্দোলনরত শিক্ষার্থী মৃদুল বলেন, ঈদের আগে কলেজ প্রিন্সিপালকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু পদক্ষেপ না নেওয়ায় আমরা সড়ক অবরোধ করেছিলাম। আজকে প্রিন্সিপাল ও পুলিশ প্রশাসন খুব শীঘ্রই ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়েছেন তাই আমরা আপাতত আন্দোলন স্থগিত করলাম।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছি। শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছি। আশা করি অতিশীঘ্র তাদের দাবি পূরন হবে। বিষয়টি নিয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষের নাম্বারে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।###

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো