,

কুলাউড়া থেকে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু

news-image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রোববার রাত ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বন্ধ হওয়া রেল যোগাযোগ শুরু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। তবে বরমচালে রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত সিলেটের সব ট্রেন কুলাউড়া থেকে চলাচল করবে।শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে রোববার রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর