সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন ছিটকে খালে : যাত্রীদের মাল নিয়ে যাচ্ছে চোর

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। আহত যাত্রীদের উদ্ধারের বদলে তাদের মালামাল নিয়ে সটকে পড়ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান।

রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও বকি চারজন পুরুষ। আহতের সংখ্যা শতাধিক। অনেকে এম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনীর ১২টি ইউনিট। পুলিশ তাদের সহযোগিতা করছে। এই ট্রেনের যাত্রী আরটিভির স্টাফ রিপোর্টার আশিক মাহমুদ বলেন, ট্রেন দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। ট্রেনটির চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর