,

মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে, ৫ জনের মৃতদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পানির নিচে আরও অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রবি বার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে নিচে খালের পানিতে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় অনেকে নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছেছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি। তিনি জানান উদ্ধার কাজ চলছে তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে। হতাহতদের উদ্ধার করে সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ