,

ধর্ষণের হাত থেকে রক্ষা পেল ভাবী, হাসপাতালে দেবর

news-image

ইভটিজিংয়ের প্রতিবাদ করাতে সয়দাবাদ ইউনিয়নের কোনাগাতি গ্রামে এক যুবককে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। আহত কাওছার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাতি গ্রামে এই ঘটনা ঘটে। কাওছার কোনাগাতি গ্রামের আব্দুল ওয়াহাব সেখের ছেলে।

আহত কাওছার সেখের পরিবারের লোকজন জানান, তাদের পরিবারের প্রবাসী এক ছেলের বউকে কিছুদিন যাবৎ ইভটিজিং ও কু-প্রস্তাব দিয়ে জ্বালাতন করতো একই এলাকার আবু বককার সেখের ছেলে হেলাল ও ফিরোজ, নায়েব আলীর ছেলে চান মিয়াসহ অন্যরা। গত কয়েকদিন আগে কড্ডার মোড় এলাকায় যাওয়ার সময় অভিযুক্তরা কাওছার সেখের ভাবীকে জোর পূর্বক একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। খবর পেয়ে কাওছার সেখ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার ভাবীকে উদ্ধার করে। কাওছার এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা কাওছারকে দেখে নেয়ার হুমকি দেয়।

গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গ্রামের এক দোকানের সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা চাকলী গ্রামের আবু বক্কার সেখের ছেলে হেলাল ও ফিরোজ, নায়েব আলীর ছেলে চান মিয়া, চান মিয়ার ছেলে মহর, হেলালের ছেলে নাইম, বক্কারের ছেলে হানজালাসহ অন্যরা কাওছারকে একা পেয়ে বেদম পেটাতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে কাওছারকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে কাওছার জিয়া মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবারের লোকজন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো