নবীনগরে মেঘনা নদী ভাঙ্গনরোধে অস্থায়ী প্রকল্পের উদ্বোধন
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী ভাঙ্গনের শিকার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বাড়িকান্দি, নুরজাহানপুর, সোনা বালুয়াসহ এলাকার বেশ কয়েকটি গ্রামকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের অস্থায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার উক্ত গ্রামগুলোর মেঘনা নদীর বাম তীরের ৯০ মিটার স্থান জিও ব্যাক দ্বারা অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, স্থানীয় ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম নজু, মোক্তার হোসেন, লাল মিয়া প্রমুখ।










