,

বিকালে চেম্বারে আসেন, ভালো করে দেখবো : সরকারি চিকিৎসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে তার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে খালেদা বেগম (৩২) নামের এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল বারীর কাছে চিকিৎসা নিতে গেলে তিনি ওই রোগীকে তার চেম্বারে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

অসুস্থ খালেদা বেগমের অভিযোগ, গত দু’দিন ধরে দাঁতের ব্যথায় অস্থির হয়ে মঙ্গলবার স্বামী দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল বারীর (বিডিএস) কক্ষে যান।

চিকিৎসক তার কথা শুনে মোবাইলের টর্চ লাইট দিয়ে তার দাঁত দেখেন। পরে তিনি তাকে (খালেদা বেগম) বিকালে হাসপাতাল রোডে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালে তার (চিকিৎসকের) প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেন।

এ সময় ডা. আবদুল্লাহ আল বারী রোগী খালেদা বেগমকে বলেন, ‘এটি সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা করার মতো তেমন যন্ত্রপাতি নেই। বিকালে আমার প্রাইভেট চেম্বারে আসেন। ভালো করে দেখে দেবো।’

রোগীর স্বামী দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারি হাসপাতাল হলো গরীব ও সাধারণ রোগীদের জন্য। আর সেই সরকারি হাসপাতালের চিকিৎসকেরা যদি গরীব রোগীদের প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেন, তাহলে গরীব রোগীরা যাবে কোথায়?’

এ ব্যাপারে ডেন্টাল সার্জন আবদুল্লাহ আল বারী (বিডিএস) বলেন, ‘ওই রোগীর দাঁতের ভেতরে ছোট্ট একটি কাঠি দেখতে পাই। ওই কাঠি বের করার কোনো যন্ত্র সরকারি হাসপাতালে নেই। তাই বিকালে তাকে আমার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. সাইমুল হুদা বলেন, ‘সরকারি হাসপাতালে কর্তব্য চলাকালীন কোনো সরকারি ডাক্তার কখনো রোগীকে প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দিতে পারেন না। ভুক্তভোগী রোগী আমাকে বিষয়টি লিখিতভাবে জানালে, ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো