বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৩ টি জিনিস দিয়ে নিজেই তৈরি করে ফেলুন টুথপেস্ট!

home-made-tooth-pasteলাইফস্টাইল ডেস্ক : দাঁতের সুরক্ষায় টুথপেস্টই আমাদের আসল ভরসা। কিন্তু আমরা প্রায়ই বিজ্ঞাপনে দেখি নানা ধরণের টুথপেস্ট এর নাম এবং বিজ্ঞাপন গুলোতে সবসময়ই বলা হয় যে আপনার দাঁত ধবধবে সাদা করে দেবে! কিন্তু বাস্তবে কী আসলেও তাই হয়? অনেকেই আছেন নিয়ম অনুযায়ী দিনে ২/৩ বার ব্রাশ করেন ভাল টুথপেস্ট দিয়ে কিন্তু শেষমেশ কোন ভাল ফলাফল পাওয়া যায়না। আর দাঁত যেহেতু আমাদের সুস্বাস্থ্যেরই একটি অংশ তাই আপনি চাইলে ঘরে বসে নিজে নিজে টুথপেস্ট বানাতে পারেন যা, খুব সহজেই বিভিন্ন খাবারের রয়ে যাওয়া কণা আমাদের মুখের ভেতর থেকে পরিষ্কার করে দিতে সাহায্য করে এবং দাঁতও পরিষ্কার রাখে।

হোমমেড টুথপেস্ট বানাতে যা যা লাগবে
১। বেকিং সোডা

২। নারকেল তেল

৩। মিন্ট অয়েল

যেভাবে তৈরি করবেন
১। পরিষ্কার ও এমন একটি পাত্র নিন যার মুখ খুব ভাল করে বন্ধ করা যায়।

২। পাত্রটিতে ৫ চামচ বেকিং সোডা নিন।

৩। এরপর ৪ চামচ নারকেল তেল দিন

৪। সবার শেষে ১৫ ফোটা মিন্ট অয়েল দিন

৫। সব কিছু দেয়া হয়ে গেলে ভালমতো উপাদান গুলো নাড়াচাড়া করে পেস্ট তৈরি করে নিন।

এইভাবেই খুব সহজে আপনি ঘরে বসেই বানাতে পারবেন টুথপেস্ট। আর এইভাবে টুথপেস্ট বানিয়ে ব্যবহার করার উপকারিতা হল, বেকিং সোডা আপনার দাঁত পরিষ্কার ও সাদা রাখবে, নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে এবং মিন্ট অয়েল আপনার মুখের দুর্গন্ধ দূর করে মুখের ভেতরে পরিচ্ছন্ন রাখবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা