মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে মরলেন মা

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে চুলার আগুনে পুড়ে স্বপ্না বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে তার লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত স্বপ্না উপজেলার কাইতলা ইউনিয়নের পশ্চিমপাড়া মহল্লার ইউনুস মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন। নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো. আবদুর রহিম বলেন, স্বপ্না তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার দুপুরে বাচ্চার জন্য চুলায় দুধ গরম করার সময় তার ওড়নায় আগুন লেগে যায়। একপর্যায়ে সেই আগুনে তার পুরো শরীর পুড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসক স্বপ্নাকে ঢাকায় পাঠান। রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

 


এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক