মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সুবিধা বঞ্চিতদের পোশাক দিলো আমরাই পাশে ও ফিরে দেখা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ঈদ উল ফিতর উপলক্ষে ছিন্নমূল সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী তিন শতাধিক শিশু-কিশোরদের নতুন পোশাক দিয়েছে আমরাই পাশে রংপুর ফেসবুক গ্রুপ ও সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা। পৃথক পৃথক ভাবে এসব পোশাক বিতরণ করা হয়।
আজ শনিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুরের গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, রংপুর মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দেড়শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক বিতরণ করেছে রংপুরের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা।

রংপুরের জেলা প্রশাসক এনামূল হাবীব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশূ-কিশোরদের মাঝে পোশাক বিতরণ করেন।এসময় ফিরেদেখা উপদেষ্টা লেখক রেজাউল করিম মুকুল, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, লোক গবেষক আনওয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, ফিরেদেখা সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি এএসএম হাবিবুর রহমান, সুনীল সরকার, মামুন উর রশিদ, ডা. সমর্পিতা তানিয়া, নাহিদা আফরোজ লিজা, কবি সওদা খানম মিনু, হাবীবুর রহমান, ফিরেদেখা সম্পাদক মাসুদ রানা সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এর আগে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পাশে রংপুর এর আয়োজনে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ আর হাত রাঙাতে মেহেদি বিতরণ করা হয়। রংপুরের সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যাদের মধ্যে প্রতিবন্ধী, অটিস্টিক ও এতিম শিশুদের সংখ্যা বেশি ছিলো। সংগঠনের উদ্যাক্তা ইঞ্জিনিয়ার আল আমিন সুমন সহ ‘আমরাই পাশে রংপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক