,

ঢাকার রাস্তায় ‘গলি বয়’, ভিডিও ভাইরাল

news-image

গত ফেব্রুয়ারিতে জোয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ সিনেমাটি মুক্তি পায়। সেখানে মূল চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। মুম্বাইয়ের ধারাভি বস্তির সরু গলি থেকে উঠে আসা র‍্যাপারের গল্পে নির্মিত হয় এই সিনেমা।বাস্তবের র‍্যাপার ডিভাইন এবং নাইজি-র জীবন থেকে হালকাভাবে তুলে আনা এই ছবির গল্প। প্রতিকূল পরিস্থিতিতে বাঁচতে-বাঁচতে মুরাদ (রণবীর) স্বপ্ন দেখে সে একদিন র‍্যাপার হবে।

এবার সত্যিকারের মুরাদকে খুঁজে পাওয়া গেল ঢাকার রাস্তায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঢাকার দুই পথশিশুর একটি ভিডিও।সেখানে দেখা যায়, কাগজের বাক্সে বসে রীতিমতো চমকে দেওয়ার মতো র‌্যাপ সঙ্গীতে গেয়ে যাচ্ছেন তারা। তাদের গাওয়ার ধরন, অঙ্গভঙ্গি সবই র‌্যাপশিল্পীদের মতো।

তাদের গাওয়া এই গানে উঠে আসে নিজেদের দৈনন্দিন গল্প ও জীবনের ফাংসা স্বপ্নগুলোর কথা। ‌‘একমাস সেহরি খাইয়া রোজা রাখা সোজা/আমি রানা সারাবছর সেহরি ছাড়াই রোজা’, গানের এমন কথা সবাইকে মুগ্ধ করেছে।আবির আদনান নামের একজন ফেসবুকে লিখেছেন, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো লিরিক। সত্যিই মুগ্ধ হলাম।

ভিডিওটি ফেসবুকে প্রথমে পোস্ট করেন জান্নাতুন নুজহাত ঐশি নামের এক তরুণী। তারপরই শেয়ারের হিড়িক পড়ে। সুমন সাহা নামের একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আজকাল অনেক তরুণের র‍্যাপ শুনি। গান তো নয় যেন পুরো দমে গানের রেপ। কিছু টাকার গরম, অশোভনীয় ভাষা আর আশেপাশে ওয়েস্টার্ন কালচারের দেশি সুন্দরী থাকলেই র‍্যাপ হয় না। যদিও আমি র‍্যাপের ভক্ত না তবুও বাচ্চা দুটা ভালোই গেয়েছে।

https://www.facebook.com/hochke/videos/301443264126656/

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির