,

সহকর্মীর স্ত্রীকে ‘ধর্মবোন’ ডেকে ধর্ষণ

news-image

রাজবাড়ীর গোয়ালন্দে সহকর্মীর স্ত্রীকে ‘ধর্মবোন’ ডেকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী দৌলতদিয়ায় একটি হোটেলে কাজ করেন। দৌলতদিয়া ইউনিয়নের আয়নাল মাতুব্বরেরপাড়া গ্রামের ইয়াছিন খার ছেলে অভিযুক্ত রোকন খাও একই হোটেলে কাজ করেন।

একসঙ্গে কাজ করায় তার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে রোকন তাদের বাসায় আসা যাওয়া করতেন। একপর্যায়ে রোকন ওই গৃহবধূকে ‘ধর্মবোন’ ডেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেন। পরে ১৪ মে রাত সাড়ে ৯টার দিকে রোকন গৃহবধূর ঘরে ঢুকে জানতে পারেন তার স্বামী বাসায় নেই। এই সুযোগে সে ওড়না দিয়ে গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। পরে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

চারদিন হাসপাতালে থাকার পর ১৯ মে ছাড়া পান। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত রোকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির