,

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অন্তঃসত্ত্বা কিশোরীর

news-image

সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত কাউছার ইসলাম শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মামলা দায়েরের পর মধ্যরাতে সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ওই কিশোরীর দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়া এলাকায় ভাড়া বাড়ির একটি কক্ষে পরিবার নিয়ে ওই কিশোরী থাকত। অপর একটি রুমে অভিযুক্ত কাউছার ইসলাম শাহীনও ভাড়া থাকত। পাশাপাশি কক্ষে থাকার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহিন তাকে একাধিবার ধর্ষণ করে।

এতে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শাহীনকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী গতকাল সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ওই কিশোরীর দায়ের করা মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির