,

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর থেকে উপজেলার থুল্লাকান্দি গ্রাম ও নূরজাহানপুর গ্রামের দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে দু পক্ষের প্রায় ৩০ জনের মত আহত হয়েছে।

স্হানীয় সূূএে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমান (২২), শাহজালাল মিয়া (৩০), খায়রুল (২২), জুয়েল মিয়া (২৫), মাহাবুব (১৮), হৃদয় মিয়া (২০), সাগর মিয়া(২৫), শাহজালাল (২৮), রহমত উল্লাহ (২০), মো. তুশার মিয়া (২৭), সজল (১৯) এবং সুজনেক (১৮) নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমানকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিএ রঞ্জন পাল বলেন, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠি চার্জ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে । জিঞ্জাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো