,

এক টাকা বেশি নেয়ায় প্রিন্স বাজারকে ২০ হাজার টাকা জরিমানা

news-image

কৃষি বিপণন অধিদফতরের নির্ধারিত মূল্যের চেয়ে ১ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চেইন সুপার শপ প্রিন্স বাজার ও জিমার্টকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় শনিবার রমজানের বিশেষ এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মিরপুর-১ এর চার মাংসের দোকানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য তালিকা না থাকায় আনোয়ারের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে খোকনের মাংসের দোকানকে ৫ টাকা, ভট্টর মাংসের দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। বাজার তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন শাহ আলী থানা পুলিশ সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘রাজধানীর বাজারে কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদফতর। রাজধানীতে দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা এবং আমদানি পেঁয়াজ ২৩ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু প্রিন্স বাজার আমদানি পেঁয়াজ বিক্রি করছে ২৪ টাকা। অর্থাৎ এক টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। যা ভোক্তা আইন পরিপন্থি। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেশি পেঁয়াজ ৩০ টাকা নির্ধারণ থাকলেও জিমার্ট বিক্রি করছে ৩২ টাকা। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ঢাকা সিটিতে কোন চেইন শপ এর আউটলেটে দেশি পেঁয়াজ ৩০ টাকার বেশি নেয়া হলে ভোক্তা অধিদফতরে জানাতে বলা হয়েছে। অধিদফতর থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ সরকারী কর্মকর্তা।

আব্দুল জব্বার মণ্ডল আরও বলেন, ‘সিটি কর্পোরেশন রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে ২৫ থেকে ৭৫ টাকা বেশি দামে মাংস বিক্রি করছে। অর্থাৎ ৫২৫ টাকার গরুর মাংস বিক্রি করছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া অনেকে আইন অনুযায়ী মূল্য তালিকা টাঙায়নি। এসব অভিযোগে এ সব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতির বৈঠক করে রোজায় মাংসের দাম নির্ধারণ করা হয়। নির্ধারিত দাম অনুযায়ী, রমজান মাসে দেশি গরুর মাংস ৫২৫, বোল্ডার (বিদেশি) গরুর মাংস ৫০০, মহিষ ৪৮০, ছাগল ও ভেড়ার মাংস ৬৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির