শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া আহসানের ভূয়সী প্রশংসা করে যা বললেন ডা. দেবী শেঠি! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করলেন ডা. দেবী শেঠি। জয়ার নতুন ছবি ‘কণ্ঠ’ দেখে এই প্রশংসা করেন ভারতের প্রখ্যাত এই হৃদরোগ সার্জন। ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের নতুন ছবি ‘কণ্ঠ’ মুক্তি পাবে ১০ মে। তাঁর আগে ছবিটির বিশেষ প্রদর্শনী হয় বেঙ্গালুরুতে। সেখানেই ছবিটি দেখেন শেঠি। যদিও প্রদর্শনীতে জয়া উপস্থিত ছিলেন না, হাজির ছিলেন ছবির অন্য অভিনেত্রী পাওলি দাম। তিনি বলেন, ‘ডা শেঠি সপরিবারে দেখেছেন ছবিটা।

একজন স্পিচ থেরাপিস্টও ছিলেন। জয়া, তোমাকে বলা হয়নি, তাঁরা তোমার অভিনয় খুব পছন্দ করেছেন।’ ডা. শেঠি ‘কণ্ঠ’ দেখে এতটাই মুগ্ধ যে নিজের হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়াতেও ছবিটির বিশেষ কয়েকটি প্রদর্শনীর অনুরোধ করেছেন। ছবিতে স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন জয়া। একজন জনপ্রিয় রেডিও জকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অস্ত্রোপচার করতে হয়। তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। পরে জয়া তাঁর সাহায্যে এগিয়ে আসেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ