শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যার ফাঁদে প্রভা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেতা জোভান আহমেদের মিথ্যার ফাঁদে আটকে গেলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুধু তাই নয় প্রভাবে মিথ্যা বলে বিয়েও করেছেন জোভান। তবে বাস্তবে নয়, ঘটেছে ‘মিথ্যা’ শিরোনামের নাটকটের দৃশ্যে। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

এ নাটকের গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত ঘরের সন্তান আদনান। কারণে-অকারণে মিথ্যা বলে। তার সঙ্গে পরিচয় হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রূপন্তির। পরিচয়রে পর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। কিন্তু আদনানের মিথ্যে বলা অভ্যাসটা আর যায় না। আদনান রূপন্তিকে বলে তার নিজস্ব ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, লাখ টাকা বেতনের চাকরী রয়েছে। সরল মনের রূপন্তি আদনানের সবকথাই অবলীলায় বিশ্বাস করে।

এসব মিথ্যার কারণেই তিন বছর আগে আইটি মার্কেট থেকে চাকরী চলে যায় তার। বিয়ের পর বন্ধুর কাছ থেকে টাকা ধার করে রূপন্তিকে শাড়ি-চুড়ি, দামি গহনা কিনে দেয়। একটা সময় পাওনাদারা তাকে চাপ দিতে থাকে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটির দৃশ্য।

নির্মাতা জানান, নাটকটিতে জোভান অভিনয় করেছেন আদনান চরিত্রে ও রূপন্তির চরিত্রে প্রভা। আরো অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান ও মৌ শিখা। নাটকটি শুধু বিনোদনের জন্য নয় দর্শকদের জন্য একটি ম্যাসেজ রয়েছে। আশা করি সবার ভালো লাগবে। নির্মাতা জানান, নাটকটি আগামী শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ