শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : ভারতে বইছে নির্বাচনী হাওয়া। সব দলের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। পিছিয়ে নিয়ে তৃণমূলের প্রার্থী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানও। বুধবার নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে পড়ে গেলেন তৃণমূলের প্রার্থী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের গোয়ালতোড়ে নির্বাচনী প্রচারণা চলাকালীন হঠাৎ করেই এমন ঘটনা ঘটে। তবে মঞ্চের উচ্চতা কম থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন এই তৃণমূল প্রার্থী। তবে এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী এবং সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কীভাবে মঞ্চ ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরেই মঞ্চটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার ঝাড়গ্রামে লোকসভা কেন্দ্রের প্রচারণায় যান নুসরাত। তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেনের হয়ে প্রচারে যান তিনি। প্রচারণা চলাকালীন মঞ্চে অন্যান্য তৃণমূল নেতারা বক্তব্য রাখছিলেন। সেই সময় মঞ্চে বসে ছিলেন অভিনেত্রী। কিন্তু নুসরাতকে দেখতে মঞ্চে ক্রমশ ভিড় বাড়তে থাকে।

সেই সময় হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। এতে মঞ্চে থাকা সবাই পড়ে যায়। পড়ে যান অভিনেত্রীও। কিন্তু মঞ্চের উচ্চতা তেমন না থাকায় অল্প আঘাত পেয়েছেন তিনি। এরপর তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন তিনি। কীভাবে মঞ্চ ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ