মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মৃত’ যুবককে যেভাবে জীবিত আটক করলো পুলিশ

news-image

পাবনা প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরদের ফাঁসাতে আট মাস আগে নিজের ছেলেকে হত্যা ও গুমের মিথ্যা অভিযোগ করেছিলেন পাবনার গৃহবধূ মেরিনা খাতুন। তবে শেষ রক্ষা হলো না। মৃত সেজে আত্মগোপনে থাকা তার ছেলে মিলন হোসেনকে (১৭) আট মাস পর ময়মনসিংহ থেকে আটক করেছে পুলিশ।

সোমবার আটকের পর মঙ্গলবার আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছে মিলন। আটক মিলন হোসেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বাদলপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বাদলপাড়া গ্রামের মৃত হজরত আলীর পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ভাইদের সাথে মৃত হজরত আলীর স্ত্রী মেরিনা খাতুনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে দেবরদেরকে ফাঁসাতে মেরিনা খাতুন তার ছেলে মিলনকে হত্যার পর লাশ গুম করা হয়েছে বলে দেবর সাইদুল, আসলাম ও ইসলামকে আসামি করে আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

মেরিনা খাতুন অভিযোগে উল্লেখ করেন, গত বছরের ১০ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে তার ছেলে মিলন হোসেন বাড়ি ফেরার পথে দেবর আসামি সাইদুল, আসলাম ও ইসলাম মিলনকে অপহরণ করে হত্যার পরে লাশ গুম করে। আদালত পাবনা সদর থানাকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিলে পাবনা সদর থানা মামলা নিয়ে এসআই মহিউদ্দিনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়। এরপরই বেরিয়ে আসে আসাল ঘটনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন জানান, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর সার্কেল ইবনে মিজান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মিলনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

এরপরে সোমবার পুলিশ ময়মনসিংহ শহরের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মৃত সেজে আত্মগোপনে থাকা মিলনকে আটক করে। মঙ্গলবার মিলন পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক একেএম কামাল উদ্দিনের কাছে স্বীকারক্তিমূলক জবানবন্দী দেয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, গেল আট মাসে মিলন নিজেকে মৃত প্রমাণ করতে আত্মগোপনে ছিলো। এই আট মাসে সে ময়মনসিংহ, যশোর, সিলেট, ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক