মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে পণ্যমূল্য নিয়ে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা

news-image

নিউজ ডেস্ক।। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। কোনো ধরনের কারসাজি বা অযৌক্তিকভাবে যাতে ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়াতে না পারেন, সেজন্য এ সেল খোলা হয়েছে। এ সেল সারাদেশের পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ করবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এজন্য কয়েকটি জরুরি ফোন নম্বর দিয়েছে মন্ত্রণালয়। দেশের যেকোনো বাজারে অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়লে তার তথ্য জানাতে জনগণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। জনসাধারণ ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭ এবং ৯৫১৫৩৮৮, ০১৯৮৭৭৮৭২০৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রমজান মাসে অযাচিতভাবে অনেক পণ্যের দাম বেড়ে যায়। ক্রেতারা এ নিয়ে কথা বলেন, তবে কোথাও অভিযোগ করার জায়গা পান না। এজন্য এ বছর বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে ক্রেতাদের অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর দেওয়া হলো। সুনির্দিষ্ট অভিযোগ এলে ভ্রাম্যমাণ আদালত, স্থানীয় প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব টিমের মাধ্যমে তা দেখা হবে। এছাড়া বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে মনিটর করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে মনিটর করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক