মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিয়াম সাধনার মাস রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকল প্রকার অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ারও আহ্বান জানান। শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক মোবারকবাদ।

প্রধানমন্ত্রী বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির বার্তা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ হয়।

তিনি বলেন, রমজান মানুষকে ধৈর্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় এবং মানুষের মনের রিপুগুলোকে সংযত করে, দীন-দরিদ্র ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।

শেখ হাসিনা বলেন, আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক