বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ১০ টাকা দাম বাড়িয়ে ২ টাকা কমানোর গল্প শুনব

news-image

রমজানের পূর্বেই নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়ানোর সমালোচনা করেছেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, আগে দেখা যেত রোজার সময় অথবা রোজার একেবারে কাছাকাছি সময়ে পণ্যদ্রব্যের দাম বাড়ত। আমাদের মন্ত্রীরা বলছেন, রমজানে দাম এক টাকাও বাড়বে না। আসলেই রমজানে দাম বাড়ানো দরকার হচ্ছে না।

তিনি বলেন, এখন শুধু না, গত দশ-বার দিন যে চেহারা দেখছি, যেভাবে মাঝেমধ্যে জিনিসপত্রের দাম বাড়ছে; রোজার সময় তখন বোধহয় বলতে পারবে ১ অথবা ২ টাকা দাম কমিয়ে দিলাম। ১০ টাকা ইতোমধ্যে বাড়িয়ে দিল আর দুই টাকা দাম কমানোর গল্প শুনব! এই ঘটনাগুলো ঘটছে।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা ঘটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ব্যবসার যে সিস্টেম এবং এর সাথে জড়িত যারা তারা এই সময়টাতে মনে করেন আমাকে অধিক মুনাফা করতে হবে। তবে এরমধ্যে অল্পকিছু ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু সাধারণভাবে এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বাজারের খবরতো এখন সবাই রাখে। ব্যবসায়ীরাতো তাদের স্বার্থেই রাখে। আর আমরাওতো রাখি পত্রিকার মাধ্যমে। এবার রমজানের সময় যে প্রয়োজনীয় জিনিস লাগে যেমন, ছোলা থেকে শুরু করে তেল, পিয়াজ, ডাল-এগুলো আন্তর্জাতিক বাজারে দাম অনেক কমের দিকে। তাই জনমনে আশা ছিল, স্বস্তির জায়গাটা পেতে পারব। কিন্তু হয়নি, বলেন তিনি।

তিনি বলেন, অনেক ব্যবসায়ী কোন না কোনভাবে অংক মেলায়, আমি এত টাকা করে লাভ করলে এত কোটি টাকা নিয়ে আসতে পারব। ব্যবসায়ীদেরতো এই বিষয়টি থাকছেই। এছাড়া পাইকারি আর খুচরা বাজারে বিস্তর ফারাক। তিনি আরও বলেন, আমাদের বিবেচনায় এই সিস্টেমটা যদি পরিবর্তন করা যায়। অর্থাৎ দক্ষ, দুর্নীতিমুক্ত সরকারি সিস্টেম এবং মানসম্পন্ন পণ্য যদি ভোক্তাদের হাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারি তাহলে তারা উপকৃত হবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক