,

কোথাও বেড়িবাঁধ ভাঙলে ফোন করুন এই নম্বরে

news-image

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে তা পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে (নিয়ন্ত্রণ কক্ষ) জানানোর অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। শনিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দেশের কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২৯৫৪০৭০১। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কর্মকর্তাদের মাঝে এই কন্ট্রোল রুমের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

এ জাতীয় আরও খবর

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব